৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, মে ১০, ২০২০
মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট নগরীর নিম্ন আয়ের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১০ মে রোববার দুপুরে ১৯নং ওয়ার্ডের রায়নগর এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন পররাষ্ট্রন্ত্রীর সহধর্মীনি সেলিনা মোমেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে সেলিনা মোমেন বলেন, দেশের এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলমত নির্বিশেষে অনেকে সাহায্যে হাত বাড়িয়েছেন। তিনি বলেন, দেশের এই কঠিন সময়ে দেশের সকল মানুষকে ভেদাভেদ ভুলে এগিয়ে আসতে হবে। এরই অংশ হিসেবে মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এই অনুদান প্রদান করা হচ্ছে। তাই আসুন দেশের এই সংকটময় সময়ে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি। তিনি বিনা প্রয়োজনে বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ জানান। আর বাসা থেকে বাইরে যাওয়ার পর সাবান পানি নিয়ে হাত ধোয়ার পরামর্শ করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর এস. এম. শওকত আমিন তৌহিদ, মহিলা আওয়ামীলীগ নেত্রী হেলেন চৌধুরী, জুয়েল আহমদ, আবুল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D