১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, মে ১০, ২০২০
সিলেট বিভাগে রোববার সকাল পর্যন্ত ২৭৯ জনের করোনা পজিটিভ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৮৬ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৯৩ জন এবং মৌলভীবাজারে ৪০ জন আক্রান্ত রোগী রয়েছেন। একই সময় পর্যন্ত বিভাগে ১৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৯, সুনামগঞ্জে ৭ ও হবিগঞ্জে ১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক ডা: আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের মধ্যে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ১১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সিলেটে ২৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১ জন এবং হবিগঞ্জে ৫৩ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রিপোর্ট অনুযায়ী রোববার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১০৪৩৫ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৮৭৯৭ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৬৩৮ জন। এর মধ্যে সিলেটে ২৬৪, সুনামগঞ্জে ৭২৫, হবিগঞ্জে ২৮২ ও মৌলভীবাজারে ৩৬৭ জন।
অপরদিকে, এ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ২২৪ জন। এর মধ্যে সিলেটে ৭৬, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১৯ ও মৌলভীবাজারে ১২ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিসাধিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D