১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, মে ৯, ২০২০
আলহাজ্ব বশির আহমেদ ফাউন্ডেমনের উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির প্রবীণ নেতা, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, দানবীর আলহাজ্ব বশির আহমেদ এর পক্ষ থেকে ৯ মে শনিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আমরিয়া গ্রামে ২৫০ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
নগদ টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরুব্বিগন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বক্তাগণ বলেন, পবিত্র মাহে রামাদ্বানের মাস ও করোনা ভাইরাস জনিত দুর্যোগের সময় কর্মহীন দুস্থ অসহায় পরিবারের মানুষ খাদ্য সামাগ্রী ক্রয় করে খেতে পারছেন না। এমন দুর্যোগের সময় প্রবাসী আলহাজ্ব বশির আহমেদ এর পক্ষ থেকে নগদ অর্থ পেয়ে দরিদ্র মানুষ আনন্দিত হয়েছেন।
বক্তারা বলেন, দানবীর আলহাজ্ব বশির আহমেদ এর মতো সমাজের বৃত্তবানরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসেন তাহলে দেশের এই সংকটময় মুহূর্তে প্রান্তিক মানুষরা কিছুটা হলেও আশার আলো দেখতে পারবেন। সুদূর প্রবাসে থেকে সমাজসেবী আলহাজ্ব বশির আহমেদ রাজনীতি করার পাশাপাশি প্রবাসে থেকে যে ভাবে বাংলাদেশের গরিব অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন দেশের মানুষ তাকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন।
উপস্থিত সবাই ও অনুদান প্রাপ্ত সকলে মহান আল্লাহর দরবারে আলহাজ্ব বশির আহমেদ এর সুস্থ শরীর ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D