১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৯ পূর্বাহ্ণ, মে ৯, ২০২০
সিলেট সংবাদ ডেস্ক :: জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সার্বিক সহোযোগিতায় সিলেটের সদর হাসপাতালে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৬টায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরীর সার্বিক সহোযোগিতায় সিলেটের সদর হাসপাতালে এ ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, স্বাস্থ্যসেবা কর্মী, অফিস স্টাফ, করোনায় আক্রান্ত রোগী এবং তাদের অভিভাকদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
সিলেট সদর হাসপাতালে ইফতার সামগ্রী হস্তান্তর কালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনামুল হক চৌধুরী করোনায় আক্রান্ত রোগীদের সুস্থতা কামনা করেন এবং করোনা কালে দেশবাসীর সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, আইনশৃংখলা কর্মী ও গণমাধ্যম কর্মী সহ সকলকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
ইফতার হস্তান্তর কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট জেলার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য ডা. মো. শাকিলুর রহমান ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি জাহিদুল ইসলাম মুবিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D