কুলাউড়ায় এবার এক গৃহিণী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, মে ৮, ২০২০

কুলাউড়ায় এবার এক গৃহিণী করোনায় আক্রান্ত

কুলাউড়া উপজেলায় আরো ১ নারী নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন বলে জানা গেছে। করোনাভাইরাসে শনাক্ত উক্ত নারী কুলাউড়া উপজেলার পুষাইনগর এলাকার এক গৃহিণী (২৫)। বৃহস্পতিবার (৭ মে) রাতে তার করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছার পর আক্রান্ত নারীর পুষাইনগরস্থ বাড়ি লকডাউন করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেটে পাঠানো হয়। পরে করোনা পরীক্ষার পর বৃহস্পতিবার (৭ মে) রাতে তার রিপোর্ট পজিটিভ আসে।

কুলাউড়া উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. নুরুল হক দৈনিক অধিকারকে জানান, আক্রান্ত নারীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আক্রান্ত নারী তার বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, ইতিপূর্বে কুলাউড়া উপজেলায় কুলাউড়া থানা পুলিশের ৩ সদস্য ও কাদিপুর ইউনিয়নের ফরিদপুর এলাকায় একই বাড়ির ৩ জন এবং কুলাউড়ার এক স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আসায় তাদের মধ্যে পুলিশ ৩ সদস্যকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ও ফরিদপুর গ্রামের ৩ জনকে নিজ বাড়ি এবং স্বাস্থ্যকর্মীকে তার কুলাউড়া শহরের বাস ভবনে আইসোলেশনে চিকিৎসা প্রদান করা হচ্ছে। করোনা শনাক্ত পূর্বের ৭ জন সবাই সুস্থ রয়েছে। এনিয়ে কুলাউড়া উপজেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৮ জনে উন্নীত হয়েছে।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট