১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ৭, ২০২০
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন এলাকায় বৃহস্পতিবার শতাধিক অসহায় ও কর্মহীন মানুষের মাঝে সিলেটের জেলা প্রশাসক-এর সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), সিলেট জেলা শাখা এ খাদ্য সামগ্রী
বিতরণ করে।
খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক এর পক্ষে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ। এছাড়া, ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ আফসর আহমদ, আইডিইবি সিলেট জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মোঃ জসীম উদ্দিন, প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি রোটাঃ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D