অসুস্থ বিএনপি নেতার সয্যাপাশে এমদাদ হোসেন চৌধুরী

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, মে ৭, ২০২০

অসুস্থ বিএনপি নেতার  সয্যাপাশে এমদাদ হোসেন চৌধুরী

৭ মে ২০২০, বৃহস্পতিবার : সিলেট মহানগর বিএনপির অন্যতম নেতা নগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোতাহের আলী মাখন হৃদরোগে আক্রান্ত হয়ে সংকটাপন্ন অবস্থায়  প্রথমে সিলেট নগরীর নর্থইস্ট হাসপাতালে ও সেখান থেকে মাউন্ট এডোরা হাসপাতালেও কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গতকাল থেকে তিনি নিজ বাসায় ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।

 

গতকাল বুধবার রাতে অসুস্থ বিএনপি নেতা হাজী মোতাহের আলী মাখন’কে দেখতে তার বাসায় ছুটে যান সিলেট মহানগর বিএনির যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী’সহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ তার শারিরীক অবস্থার খোজ খবর নেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশু রোগমুক্তির জন্য সবার দোয়া কামনা করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুল কালাম, মহানগর বিএনপি নেতা রেজাউর রহমান রুজন,  সিলেট জেলা যুবদলের সাবেক নেতা ইকবাল কামাল, ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন রানা,  যুগ্ম-সম্পাদক জাবেদুল ইসলাম, ছাত্রদল নেতা নাহিদ আহমদ’সহ প্রমুখ নেতৃবৃন্দ।