১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মে ৫, ২০২০
বিএনপির দলীয় নির্দেশনায় সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাইয়ুম চৌধুরীর উদ্যোগে সিলেট-৩ সংসদীয় আসনের অন্তর্ভূক্ত ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমার জালালপুরের দুই জায়গায় সমপ্রতি ৭ম দিনের মত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে জনসমাগম এড়িয়ে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি কাইয়ূম চৌধুরী সিলেট-৩ সংসদীয় এলাকার প্রতিটি গ্রামে খুঁজে খুঁজে করোনা মহামারীতে বিপন্ন মানুষের হাতে হাতে খাবার পৌঁছে দিচ্ছেন।
ফেঞ্চুগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির আহবায়ক ইফতেখার উদ্দিন পেদল,উপজেলা যুবদলের সাবেক সভাপতি মুহিব উদ্দিন বেলাল ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফিসহ ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলম এর নেতৃত্বে আফজাল হোসেন মুন্না, মুহিবুর রহমান মুহিন, রায়হানুল হক, নাছিম আহমেদ, কায়েদ আলী ও মহিউদ্দিন তুহিন প্রমুখ অংশ নেন।-বিজ্ঞপ্তি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D