হবিগঞ্জে নতুন আরও দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাঁদের করোনা পজিটিভ আসে।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার মোট ৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে দুইজনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। এই দুইজনই হবিগঞ্জ জেলার বাসিন্দা।

