সবাই এক হয়ে করোনা যুদ্ধে জয়ী হতে হবে : সাবেক মেয়র কামরান

প্রকাশিত: ১:০৮ পূর্বাহ্ণ, মে ২, ২০২০

সবাই এক হয়ে করোনা যুদ্ধে জয়ী হতে হবে : সাবেক মেয়র কামরান

সিলেট নগরীতে বন্ধু মহলের উদ্যোগে ৩০০ রিক্সাচালক, ভাসমান মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার নগরীর ক্বীন ব্রীজে বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

এসময় তিনি বলেন, করোনা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। এ যুদ্ধে জয়ী হতে হলে সবাইকে এক সঙ্গে মোকাবেলা করতে হবে। অসহায়দের পাশে দাঁড়িয়ে তাদেরকে ঘরে থাকার ব্যাপারে উৎসাহী করতে হবে। এতেই করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

শাকিল চৌধুরীর নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রাজেশ সরকার, জনি চৌধুরী, শাওন দেব, জনি পাল, রজত দেব, সনি কান্তি সে, মোহাম্মদ ছোটন প্রমুখ।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট