১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ২, ২০২০
চলমান করোনা মহামারী জনিত দুর্যোগে লকডাউনে থাকা দরিদ্র দলীয় নেতাকর্মী ও অসহায় মানুষের পাশে দাড়িঁয়েছে সিলেট জেলা বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বাদ জুমআ এসব খাদ্য সামগ্রীর প্যাকেট জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল ও ছাত্রদলের দায়িত্বশীল নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, জেলার বর্তমান আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাবুদ্দিন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক ও সাবেক সহ-প্রচার সম্পাদক বুরহান উদ্দিন।
জেলা বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন দায়িত্বশীল নেতৃবৃন্দের মধ্য থেকে খাদ্য সামগ্রী গ্রহণ করেন, জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি ও সাধারণ সম্পাদিকা আমেনা বেগম রুমি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন ও আব্দুল ওয়াহিদ সুহেল, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম, স্বেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার হোসেন চৌধুরী, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, আলী আহমদ আলম, যুবদল নেতা বদরুল ইসলাম, কামাল আহমদ, সুমেল আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা আকবর আলী খান, জাবেদ আহমদ জীবন, জেলা শ্রমিক দল নেতা মাসুকে এলাহী, ফরিদ আহমদ ও ফয়সল আহমদ, জেলা মহিলা দল নেত্রী আম্বিয়া বেগম, মিলি বেগম ও সালমা বেগম প্রমূখ।
জাতির দুর্যোগময় মুহুর্তে মানবতার আহ্বানে সাড়া দিয়ে খাদ্য সামগ্রী বিতরণে যারা সহযোগিতা করেছেন সকলের প্রতি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।অঙ্গ ও সহযোগি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী দরিদ্র নেতাকর্মী ও অসহায় মানুষের বাড়ী বাড়ী পৌছে দিবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D