যানজটে আটকে পড়া লোকজনদের মধে ইফতার সামগ্রী নিয়ে আলম খান মুক্তি

প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, মে ১, ২০২০

যানজটে আটকে পড়া লোকজনদের মধে ইফতার সামগ্রী নিয়ে আলম খান মুক্তি

একদিকে করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি মানুষ, অন্যদিকে চলছে পবিত্র রমজান মাস,তাই বরাবরের মতো অসহায় মানুষের পাশে ইফতার নিয়ে নগরীর বিভিন্ন পয়েন্টে ঘুরছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।শুক্রবার (১ মে) বিকাল ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে যানজটে আটকে পড়া লোকজনদের মধে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

এসময় আলম খান মুক্তি বলেন, করোনা ভাইরাসের আতঙ্কে মানুষ আজ ঘরবন্দি।খাদ্যের অভাবে মানুষ আজ অনেকটা অসহায় হয়ে পড়েছে। রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার নিজ উদ্যোগে অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আল আমিন যতদিন বাচিয়ে রাখবেন ততদিন এসব অসহায় মানুষের সেবা করে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে করোনা আতঙ্ক যতদিন থাকবে,আমাদের সাধ্যমতো নগরীর বিভিন্ন এলাকায় এ কার্যক্রম অব্যাহত রাখবো।এসময় তিনি বিভিন্ন সংগঠন ছাড়াও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

ইফতার বিতরনের সময় উপস্থিত ছিলেন রূপম আহমদ,এমদাদ হোসেন ইমু,সাকারিয়ার, হোসেন সাকির, আফজাল হোসেন, সেবুল আহমদ সাগর, আমিনুল ইসলাম আমিন, আকিল আহমদ, রিমু খান, মস্তাক আহমদ, নুরুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি



 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট