চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় পিতা’সহ সংবাদকর্মী আহত

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মে ১, ২০২০

চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় পিতা’সহ সংবাদকর্মী আহত

চুনারুঘাটে দৈনিক খবরপত্র ও প্রথমসেবা ডটকমের চুনারুঘাট প্রতিনিধি তরুণ সাংবাদিক মোজাম্মেল হক(২৪)ও তার পিতা মোঃ তুরাব হোসেন (৪৮)কে পূর্ব বিরোধের জের ধরে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে বর্বরোচিত হামলা আহত করার অভিযোগ পাওয়া গেছে। একাধিক রামদার আঘাত এবং সারা শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও তার পিতার হাতে ও হাটুতে অসংখ্য আঘাত রয়েছে।
বুধবার বিকাল আনুমানিক সাড়ে ৫ টায় চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মোজাম্মেল জানান, তার পিতা তাদের জমিতে কাজ করতে গিয়ে তাদের সাথে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডা হয় প্রতিপক্ষের। একপর্যায়ে একই বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল করিমের নেতৃত্বে সুলাইমান,দুলন মিয়া, সুজন ,মিজান মিয়াসহ ১০/১২ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রনিয়ে বর্বরোচিত হামলা করে তাদের ওপর।

এ সময় তাদের শোর চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাহুবল হাসপাতালে ও পরে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট