৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬
তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সুষ্ঠুভাবে গণভোট নিলে দেশের ৯৯ শতাংশ মানুষই রামপাল চুক্তি বাতিল করে সুন্দরবন রক্ষার পক্ষেই ভোট দেবে।
Manual2 Ad Codeশুক্রবার দুপুরে ময়মনসিংহে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কার্যালয়ের সামনে এক প্রতিনিধি সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘৯৯ শতাংশ মানুষের মধ্যে আওয়ামী লীগের উচ্চপর্যায়ের নেতাও থাকবেন সুন্দরবনের পক্ষে।’
Manual6 Ad Codeএ সময় আনু মুহাম্মদ বলেন, ‘সরকার ভাড়া করা লোক টেলিভিশনে বসিয়ে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পক্ষে কথা বলিয়ে দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছে। এটা কোনো ক্ষতির কারণ হবে না। ভাড়া করা লোকেরা পণ্যের বিজ্ঞাপনের মতো কোম্পানির পক্ষে কথা বলে যাচ্ছেন।’
Manual7 Ad Codeসংগঠনের ময়মনসিংহ বিভাগের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জাতীয় কমিটির ময়মনসিংহ জেলা শাখার আহ্বায়ক মোখছেদুর রহমান।
সভায় জাতীয় কমিটির কেন্দ্রীয় ও ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
Manual2 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D