১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০
সিলেট বিভাগে নতুন করে আরও ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০১ জন।
সোমবার (২৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর ফলাফলে তাদের করোনা পজিটিভ আসে।
রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সোমবার মোট ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের করোনা পজিটিভ ফলাফল পাওয়া গেছে। তারা সুনামগঞ্জ ও সিলেট জেলার। বাকি ১৬৮ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। নতুন শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে ২ জন সিলেটের ও সুনামগঞ্জ জেলার ১১ জন।
এ নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। তাদের মধ্যে সিলেট জেলায় ১৪ জন, হবিগঞ্জে ৪৮ জন, মৌলভীবাজারে ১৩ জন ও সুনামগঞ্জে ২৬ জন।
এদিকেআক্রান্তদের মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: মো: মঈন উদ্দিন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মফচ্ছিল আলী, একই জেলার রাজনগর উপজেলার ১ প্রবীণ ব্যক্তি এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানের শ্রমিকের পাঁচ বছরের এক শিশু সন্তানসহ চার জনের মৃত্যু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D