১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
সাহেদ আহমদ : দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় সিলেট-৩ আসনের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন গণ মানুষের নেতা আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী। মহামারী করোনার ফলে দেশের সকল মানুষ যখন নিরুপায় ঠিক তখনই মানবিক কার্যক্রম গোটা এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে এক ভিন্ন আমেজের সৃষ্টি করেছে।
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি কাইয়ূম চৌধুরী দলীয় কর্মসূচী পালনের পাশাপাশি সাধারণ মানুষের অধিকার আদায়ে সব সময় সোচ্চার ছিলেন এবং আছেন। বর্তমান সময়ের প্রেক্ষাপটে কাইয়োম চৌধুরী সিলেট-৩ সংসদীয় এলাকার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে খুঁজে খুঁজে করোনা মহামারীতে কর্মহীন বিপন্ন মানুষের হাতে হাতে খাবার পৌঁছে দিতে বদ্ধপরিকর।
এজন্য কোন লৌকিকতা নয়, মানবিক কারণে অতি গোপনে এ মহান কাজটি করবেন বলে জানিয়েছেন। ইতি মধ্যে তার ব্যাক্তিগত উদ্যোগে পরিচালিত খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দক্ষিণ সুরমার জালালপুর ও সিলাম ইউনিয়নে আংশিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা কুহিনূর আহমেদের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রমে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি নেতা কুহিনূর আহমদের জানান, কাইয়ূম চৌধুরী’র মানবিক এ সহায়তা কার্যক্রম পুরো রমজান মাস চলবে। কোন জনসমাগম না ঘটিয়ে নিজস্ব কর্মীবাহিনী দ্বারা গ্রামের অসহায় দরিদ্রের হাতে খাদ্য সামগ্রী পৌছানো হচ্ছে।
দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের প্রতিটি গ্রামে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানান।
এ ব্যাপারে বিএনপি নেতা কাইয়ূম চৌধুরীর সাথে মুঠোফোনে আলাপ হয়, তিনি বলেন সিলেট-৩ আসনের প্রতিটি গ্রামের মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া আমার নৈতিক দায়িত্ব। বর্তমান প্রেক্ষাপটে সংসদীয় এলাকার অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে তাদের পাশে থাকাতে চাই। করোনা মহামারি দীর্ঘায়িত হলে প্রয়োজনে আমরা আবার খাদ্যসামগ্রী নিয়ে অসহায় জনগণের পাশে দাঁড়াবো। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D