৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০
জকিগঞ্জে উপসর্গ ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার আব্দুল হান্নানের দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। তাকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে পাঠানো হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাগেছে, হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নমুনা পরীক্ষা করায় তার দেহে করোনা পজেটিভের বিষয়টি ধরা পড়ে। তবে তার শরীরের করোনা উপসর্গ ছিলোনা বলে জানিয়েছেন চিকিৎসক।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানান, স্টোর কিপার হিসাবে তিনি ২দিন সিলেট থেকে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ আনতে গিয়ে সংক্রমিত হতে পারেন। তার বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মেহেদী জানান, আক্রান্ত আব্দুল হান্নানের সংস্পর্শে যারা এসেছে তাদের সবার রক্তের নমুনা পরীক্ষা করা হবে। তিনি জানিয়েছেন, আক্রান্ত স্বাস্থ্যকর্মীর বাড়ি জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের সহিদাবাদ গ্রামে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, আক্রান্ত আব্দুল হান্নানকে সিলেটস্থ শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। আক্রান্ত বাড়ীর লোকজনসহ যারা তার সংস্পর্শে এসেছে খোঁজ খবর নিয়ে তাদেরকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ করছে পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D