সিলেটে করোনা উপসর্গ নিয়ে পালিয়ে যাওয়া রোগীকে খুঁজছে পুলিশ !

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

সিলেটে করোনা উপসর্গ নিয়ে পালিয়ে যাওয়া রোগীকে খুঁজছে পুলিশ !

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত মহিলার সন্ধান চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই নারীর সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের রঙ্গিটিলা গ্রামের বাড়ি এবং ধোপাগুলে বাবার বাড়িতে গিয়েও তার সন্ধান মেলেনি।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমদ জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ডে গত বুধবার সন্তানের জন্ম দেন ঐ মহিলা। তবে সেই সন্তানটি মারা যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলার শরীরে করোনাভাইরাসের উপসর্গ দিলে তার শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার রাতে ওই নারীর করোনা আক্রান্ত শনাক্তের পজিটিভ রিপোর্ট আসার পর তাকে আর হাসপাতালে পাওয়া যায়নি। এ অবস্থায় পুলিশ তার সন্ধানে অভিযান চালাচ্ছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট