সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৯ জন

প্রকাশিত: ১১:৩২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

সিলেট বিভাগে এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৪৯ জন

সিলেট বিভাগে আরো ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯-এ। বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে করোনা পরীক্ষায় ১৬ জনের ফলাফল পজেটিভ আসে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ওসমানী মেডিকেলের করোনা পরীক্ষাগারে ১৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬ জনের করোনা পজেটিভ আসে।’ জানা গেছে, আক্রান্তদের মধ্যে হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৮ জন। আর সিলেটে ৫ জন এবং হবিগঞ্জে ৩ জন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার নতুন করে আরো ১৬ জন সনাক্ত হওয়ায় সিলেটে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো-৪৯ জন-এ। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ২৬ জন, সিলেটে ১২ জন, সুনামগঞ্জে ৮ জন এবং মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ৩ জন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মঈন উদ্দিন ও মৌলভীবাজারের রাজনগরের একজন পান দোকানী মারা গেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট