করোনায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে “কল্লগ্রাম আদর্শ যুব সংঘ”

প্রকাশিত: ৩:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

করোনায় কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণে “কল্লগ্রাম আদর্শ যুব সংঘ”

২৪ এপ্রিল ২০২০, শুক্রবার : করোনাভাইরাস বা কোভিড-১৯ প্রতিরোধে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। এতে কর্মহীন হয়ে পড়েছেন নিম্নআয়ের মানুষ। এসব কর্মহীন মানুষদের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়েছে সামাজিক সংগঠন “কল্লগ্রাম আদর্শ যুব সংঘ” । রমজান মাসকে সামনে রেখে বিতরণ করা হয়েছে খাদ্যসামগ্রী’সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। গতকাল বৃহস্পতিবার এসব সামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাস মহামারীর ক্রান্তিকালে খাদ্য সামগ্রী বিতরণ সফলভাবে সম্পন্ন হয়েছে যাদের সহযোগিতা ও অর্থায়নে তারা হচ্ছেন, বিএনপি সিলেট জেলা আহবায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ডালিম, সৈয়দ ফয়জুর রহমান, আব্দুল আজিজ ( নয়াবাড়ি), কৃষি অফিসার মোঃ শাহিনুর রহমান, কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, মোঃ সালাউদ্দিন, কৃষি কর্মকর্তা হাজী মোঃ সালাউদ্দিন।
কল্লগ্রাম আদর্শ যুব সংঘ’র প্রতিষ্ঠাতা সভাপতি হিমেল আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আহাদ’সহ নেতৃবৃন্দ খাদ্যসামগ্রী বিতরণে সরাসরি অংশ নেন এবং ত্রানের উপহার প্যাকেজ বাড়ি বাড়ি পৌঁছে দেন।

সবার অব্যাহত সহযোগিতায় কল্লগ্রাম আদর্শ যুব সংঘ কৃতজ্ঞ।

এছাড়াও সংগঠনের নেতৃবৃন্দ ও প্রত্যেক সদস্যবৃন্দের প্রতিও কৃতজ্ঞ যাদের পরিশ্রমে কার্যক্রম অব্যাহত রয়েছে।



সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট