করোনা টেস্টে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৪, ২০২০

করোনা টেস্টে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস সংক্রমণ রোধে সবচেয়ে বেশি জোর দিয়েছে টেস্টের উপর। অর্থাৎ যত বেশি টেস্ট করে যত দ্রুত আক্রান্ত ব্যক্তিদের আলাদা করা যাবে ততই রোগের বিস্তার ঠেকানো যাবে।

বাংলাদেশে ইতোমধ্যে করোনা ভাইরাস কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়েছে। বর্তমানে যে হারে টেস্ট করা হচ্ছে তা যদি চলমান থাকে তাহলে কমিউনিটি পর্যায়ে ছড়িয়ে পড়ার হার আরো বৃদ্ধি পাবে।

লকডাউন যথাযথভাবে নিশ্চিত করে দ্রুতই করোনা টেস্ট উপযোগী ল্যাব গুলোর মান পরীক্ষা করে নমুনা পরীক্ষার অনুমতি প্রদান করা উচিত। একই সাথে নমুনা পরীক্ষার হার উত্তরোত্তর বৃদ্ধি করার প্রতিও জোর দিতে হবে।

কোভিড ১৯ আক্রান্ত দেশ গুলো জনসংখ্যার বিচারে কি পরিমান টেস্ট করছে তার একটা পরিসংখ্যান নিচে তুলে ধরছি। কয়েকটি বিষয়ে ভাগ করে এই তথ্য গুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। সবচেয়ে বেশি আক্রান্ত দেশ, সবচেয়ে বেশি টেস্ট করা দেশ, পার মিলিয়নে সবচেয়ে বেশি টেস্ট করা দেশ,দক্ষিণ এশিয়ার দেশ গুলোতে আক্রান্ত মোট ব্যক্তি,মোট টেস্ট, মোট জনসংখ্যার অনুপাতে পার মিলিয়নে(১০ লাখ) কত গুলো টেস্ট করা হয়েছে তার একটি ছোট্ট পরিসংখ্যান তুলে ধরে পরিস্থিতি বুঝানোর চেষ্টা করেছি।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশ

দেশ মোট আক্রান্ত মোট পরীক্ষাযুক্তরাষ্ট্র ৮৪৯,০৯২ ৪,৩২৬,৬৮৮

স্পেন ২০৮,৩৮৯ ৯৩০,২৩০

ইতালী ১৮৭,৩২৭ ১,৫১৩,২৫১

ফ্রান্স ১৫৯,৮৭৭ ৪৬৩,৬৬২

জার্মানী ১৫০,৬৪৮ ২,০৭২,৬৬৯

দেশ মোট জনসংখ্যা প্রতি মিলিয়নে টেস্ট

যুক্তরাষ্ট্র ৩৩১,০০২,৬৫১ ১৩,০৭১রাশিয়া ১৪৫,৯২২,৮৯৭ ১৬,৪৫৭

জার্মানী ৮৩,৭৩৪,২৬৪ ২৪,৭৩৮

ইতালী ৬০,৪৬১,৮২৬ ২৫,০২৮

স্পেন ৪৬,৭৫৪,৭৭৮ ১৯,৪৯৬

করোনা টেস্টে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ

দক্ষিণ এশিয়ার অবস্থা

দেশ মোট আক্রান্ত মোট পরীক্ষা

বাংলাদেশ ৪,১৮৬ ৩২,৬৩০

ভারত ২১,৭৯৭ ৫০০,৫৪২

পাকিস্তান ১০,৫১৩ ১২৪,৫৪৯

নেপাল ৪৫ ৮,৭৭৩

শ্রীলঙ্কা ৩৩৪ ৭,৩৯৩

আফগানিস্তান ১,২২৬ ৬,৪২২

ভূটান ৭ ৮,৯৫৩

মালদ্বীপ। ৮৬ ৪,৬৯৬

দেশ মোট জনসংখ্যা প্রতি মিলি. টেস্টবাংলাদেশ ১৬৪,৬৮৯,৩৮৩ ১৯৮

ভারত ১,৩৭৭,৪৬৮,৬৫২ ৩৬৩

পাকিস্থান ২২০,০৮১,৫২৬ ৫৬৪

নেপাল ২৯,০৩৭,৯১১ ৩০১

শ্রীলঙ্কা ২১,৩৯৬,৫৮১ ৩৪৫

আফগানিস্থান ৩৮,৭৬১,৯৯৭ ১৬৫

ভূটান ৭৭০,০১৮ ১১,৬০৩

মালদ্বীপ ৫৩৮,৭৪৮ ৮,৬৮৮

উপর্যুক্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশ প্রতি মিলিয়ন টেস্টে দক্ষিণ এশিয়ায় নিচের দিক থেকে দ্বিতীয় অবস্থানে। বাংলাদেশে পার মিলিয়ন টেস্ট হয়েছে মাত্র ১৯৮টি।

করোনা টেস্টে দক্ষিণ এশিয়ায় তলানিতে বাংলাদেশ

লেখক সাইফুল ইসলাম

 নিচের দিক থেকে প্রথমে আছে আফগানিস্থান,দেশটিতে পার মিলিয়ন টেস্ট হয়েছ ১৬৫টি। তৃতীয় অবস্থানে আছে নেপাল, এ দেশে পার মিলিয়ন টেস্ট হয়েছে ৩০১টি। উপরের দিক থেকে প্রথমে আছে ভূটান, পার মিলিয়ন টেস্ট হয়েছে ১১৬০৩টি। দ্বিতীয় অবস্থানে আছে মালদ্বীপ, এখানে পার মিলিয়ন টেস্ট হয়েছে ৮৬৮৮টি এবং তৃতীয় অবস্থানে আছে পাকিস্থান, দেশটিতে পার মিলিয়ন টেস্ট হয়েছে ৫৬৪টি।

পার মিলিয়ন টেস্টে বিশ্বে সবচেয়ে এগিয়ে আছে ফারো আইল্যান্ড, এ অঞ্চলে পার মিলিয়ন টেস্ট হয়েছে ১৩০,৪৬৭টি। দ্বিতীয় অবস্থানে আছে আইসল্যান্ড, দেশটিতে পার মিলিয়ন টেস্ট হয়েছে ১৩০,৩১২টি এবং তৃতীয় অবস্থানে আছে ফকল্যান্ড দ্বীপ, যেখানে পার মিলিয়ন টেস্ট হয়েছে ৯৬,৮৩৯টি।

বিশ্বে সবচেয়ে বেশি টেস্ট করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৪,৩২৬,৬৪৪টি। টেস্টের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে মোট টেস্ট হয়েছে ২,৪০১,৬১৬টি এবং তৃতীয় অবস্থানে আছে জার্মানী, জার্মানীতে মোট টেস্ট হয়েছে ২,০৭২,৬৬৯টি।

বাংলাদেশে কোভিড ১৯ সংক্রান্ত হট লাইন গুলোতে যে পরিমাণ কল আসে সে অনুযায়ী টেস্টের সংখ্যা খুবই নগণ্য।বাংলাদেশ সরকারের উচিত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টেস্টের পরিমাণ বৃদ্ধি করা। সক্ষম প্রত্যেকটি ল্যাবকে করোনা পরিক্ষার অনুমতি দেওয়া এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা দরকার।

প্রয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ল্যাব গুলোকে প্রস্তুত করা যেতে পারে। আমাদের যে সীমিত সম্পদ রয়েছে তার সর্বোচ্চ উপযোগ কাজে লাগিয়ে এই বৈশ্বিয় মহামারির বিরুদ্ধে লড়াই করে যেতে হবে।