১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২০
২৩ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত সংকটময় পরিস্থিতিতে সিলেট নগরীর ৩শ’ অসহায় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সিলেট মহানগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ও মহানগর বিএনপি নেতা ললিক আহমদ চৌধুরীর পক্ষ থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মখলিস খান’সহ কয়েকজন ত্রাণ বিতরণে অংশ নেন।
শনিবার (১৮ এপ্রিল) থেকে নিজ এলাকায় হতদরিদ্র, খেটে খাওয়া ও অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব মেনে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, লবণ, আলু পেঁয়াজ ও সাবানে ভরা একটি করে প্যাকেট দেওয়া হয়। নগরীর বিভিন্ন ওয়ার্ডের অসহায় দরিদ্র মানুষ এ ত্রাণ গ্রহণ করেন। এছাড়াও গোপনীয়তা রক্ষা করে দলীয় মধ্যবিত্ত নেতাকর্মীদের কাছে উপহার’সামগ্রীর স্পেশাল প্যাকেজ পৌঁছে দেন।
এদিকে হতদরিদ্রদের জন্য খুলেছেন” ফ্রি সবজি বাজার। ”প্রতিটি ভ্যানের পেছনে লিখা ‘ফ্রি সবজি বাজার।
প্রতিটি ভ্যানে আলু, টমেটো, ঝিঙা, বরবটি, ঢেড়স, রেখা, করোল্লা, বেগুন, শসা, পেপে, পুইশাক, কচু, লাউ, কচুর লতি, কাচা মরিচ, কলা, মিষ্টি কুমড়া ও জিড়ানি মোট ১৮ পদের সবজি বিতরণ করা হয়।
এ বিষয়ে বিএনপি নেতা ললিক আহমদ চৌধুরী বলেন, ‘বিএনপি গণমানুষের দল, তাই দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি। মহামারি দীর্ঘায়িত হলে প্রয়োজনে আমরা আবার খাদ্যসামগ্রী নিয়ে অসহায় জনগণের পাশে দাঁড়াবো।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D