২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০২০
অন্য রাজনীতি বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণকে সুরক্ষা দেওয়ার রাজনীতি করতে বিএনপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, এখন রাজনীতি করার সময় নয়, একে অপরকে দোষারোপ করার সময় নয়, এখন সময় হচ্ছে সব রাজনৈতিক দল মিলে সবাই ঐক্যবদ্ধভাবে এ মহাদুর্যোগ মোকাবিলা করা।’
ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা শনাক্তের পর দুঃখজনকভাবে এ পর্যন্ত ১২০ জনের প্রাণহানি ও ৩৭৭২ জন শনাক্ত হয়েছে, আমরা মৃতের আত্মার শান্তি ও আক্রান্তদের আরোগ্য কামনা করি। কাছাকাছি সময়, ১১ মার্চ তুরস্কে প্রথম করোনা শনাক্তের পর এ পর্যন্ত ২২৫৯ জন মারা গেছে ও ৯৫৫৯১ রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ আমাদের পরিস্থিতি এখনো অনেক দেশের চেয়ে ভালো। কিন্তু সেটি যেন আরও খারাপের দিকে না যায়, সেজন্য সরকারের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
দেশে করোনার পূর্বপ্রস্তুতি সম্পর্কে মন্ত্রী বলেন, বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে করোনা রোগী শনাক্ত হওয়ার আগে থেকেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ জনগণকে সুরক্ষা দেওয়ার জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে। আমাদের ত্রাণ উপ-কমিটি শুরু থেকেই ত্রাণসামগ্রী বিতরণ করে আসছে এবং একেবারে উপজেলা পর্যায় ও ছোট ছোট পৌরসভা পর্যন্ত ত্রাণসামগ্রী পৌঁছানো হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D