১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১০১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৯৪৮ জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ২৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪৯২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। এ পর্যন্ত ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৪ লাখ ২ হাজার ৭৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ১৫৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬ লাখ ২৯ হাজার ৪৩৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১০১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২৯৪৮ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D