বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরলেন ২১৪ কানাডিয়ান

প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১৫, ২০২০

বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরলেন ২১৪ কানাডিয়ান

বাংলাদেশ থেকে নিজ দেশে ফিরে গেছেন ২১৪ জন কানাডিয়ান। মঙ্গলবার (১৪ এপ্রিল) তাদের নিয়ে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটে  রাত ৯টা ৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান। এর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র, জার্মানি, ভুটান , জাপান ও মালয়েশিয়ার  নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। গত শুক্রবার জার্মানির কনডোর এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ১২৩ জন জার্মান নাগরিক ঢাকা ত্যাগ করেন। তিনটি বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়েন মার্কিন নাগরিকরা।