জাফলংয়ে ৬টি ক্রাশার মেশিন উচ্ছেদ

প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০১৬

Manual4 Ad Code

জাফলংয়ে ভ্রাম্যমাণ আদলত অভিযান চালিয়ে ৬টি ক্রাশার মেশিন (পাথর ভাঙ্গার যন্ত্র ) উচ্ছেদ করেছে।
বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে জাফলংয়ের নলজুরী ও গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান চলে।

Manual2 Ad Code

অভিযান চলাকালে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগ, সরকারি খাস ভূমি ও বন বিভাগের জায়গা দখল করে অবৈধ ভাবে স্থাপিত ৬টি ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়।
এসময় গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক পারভেজ আহমেদ, তামাবিল বিজিবি’র কোম্পাণী কমান্ডার সুবেদার আব্দুর রশিদ খন্দকার সহ পুলিশ ও বিজিবিরি অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ইউএনও মোঃ সালাহ উদ্দিন জানান মহাসড়কের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠা ৬টি ক্রাশার মেশিন উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গা থেকে ক্রাশার মেশিনসহ অবৈধ সকল স্থাপনা উচ্ছেদ করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code