আফ্রিকার সড়কে মরদেহের স্তুপ জমবে : মেলিন্ডা

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

আফ্রিকার সড়কে মরদেহের স্তুপ জমবে : মেলিন্ডা

করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি হতে পারে আফ্রিকায়। এর কারণে আফ্রিকার রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে থাকতে পারে বলে ভবিষ্যদ্বাণী দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস।

আফ্রিকার দেশগুলোর অর্থনীতি এবং অবকাঠামোগত অবস্থার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে ভবিষ্যদ্বাণী করেছেন মেলিন্ডা গেটস। তিনি বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতাও। সম্প্রতি ইকুয়েডরের এই ধরনের দৃশ্য দেখা দেয়, যেখানে রাস্তায় মৃতদেহ পড়ে ছিল। কিন্তু কর্তৃপক্ষ এবং নাগরিকরা হতবাক এই করুণ দৃশ্য এড়িয়ে গেছে। এই প্রেক্ষিতে ভবিষ্যদ্বাণী করেছেন মেলিন্ডা গেটস।

বিল গেটসও ভবিষ্যদ্বাণী করেছিলেন, আফ্রিকার করোনভাইরাসে ১০ কোটিরও বেশি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই মহাদেশের বেশিরভাগ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে।

করোনায় যখন এই মহাদেশে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন কেউ কেউ অদূর ভবিষ্যতে সবচেয়ে খারাপ পরিস্থিতি হওয়ার পূর্বাভাসও দিচ্ছেন।

সূত্র : পিন্ডুলা নিউজ