নববর্ষের শুভেচ্ছা বার্তা : সবাইকে ঘরে থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২০

নববর্ষের শুভেচ্ছা বার্তা : সবাইকে ঘরে থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার মঙ্গল কামনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে ঘরে থেকে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান।

দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে কাদের বলেন, ‘এবছর বাংলা নববর্ষ এমন একটি সময় আমাদের সামনে হাজির হয়েছে যখন ভয়ানক প্রাণঘাতী করোনাভাইরাসে মানবিক বিপর্যয়ের মুখে সমগ্র পৃথিবী সমগ্র বাংলাদেশ।’

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বৈশ্বিক মহামারী করোনাভাইরাস প্রতিরোধে সংগ্রাম চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। করোনাভাইরাস একটি অতিমাত্রার সংক্রামক ভাইরাস। এর কোনও প্রতিষেধক-প্রতিকার না থাকায় একমাত্র শারীরিক দূরত্ব সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার শৃঙ্খলা মেনে চলাই হচ্ছে প্রতিরোধের উত্তম পন্থা।

তিনি বলেন, ‘সবাই ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। সুস্থ থাকুন। করোনাভাইরাস প্রতিরোধে বীরের জাতি বাঙালি। প্রতিরোধ যুদ্ধে জয় আমাদের হবেই ইনশাল্লাহ।’

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট