খালেদার নিরাপত্তায় পুলিশ চেয়ে আবেদন

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০২০

খালেদার নিরাপত্তায় পুলিশ চেয়ে আবেদন

সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে পুলিশের নিরাপত্তা চেয়ে আবেদন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান  এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ মার্চ খালেদা জিয়ার একান্ত সচিব আবদু সাত্তার পুলিশ প্রধান (আইজিপি) বরাবর চিঠি দেন। এই চিঠির অনুলিপি ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপির কাছেও পৌঁছানো হয়েছে।

গত ২৫ মার্চ কারাগার থেকে ছয় মাসের জন্য মুক্তি পেয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।  তিনি সেদিনই তার ভাড়া বাসা ফিরোজায় ওঠেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যান। এরপর থেকে দুই বছরেরও বেশি সময় ধরে তিনি কারাবন্দি ছিলেন। সরকারের নির্বাহী আদেশে গত বুধবার মুক্তি পান তিনি।