২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২০
২৫ মার্চ ২০২০, বুধবার : বর্তমান সরকারের দেওয়া দুটি শর্তের ভিত্তিতে মুক্তি পেলেন বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার (২৫ মার্চ) আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে কারা কর্মকর্তা চিঠি নিয়ে যান। পরে তিনি মুক্তি পান।
এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার।
তিনি জানান, বুধবার বিকাল ৩টা ৫ মিনিটের দিকে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়। বিএসএমএমইউর প্রিজন সেল থেকে খালেদাকে মুক্তি দেওয়ার পর তার পরিবারের সদস্যরা এবং বিএনপির মহাসচিব তাকে গ্রহণ করেন।
এর আগে, মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে গুলশানে জরুরি সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে সরকার দুটি শর্তে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আইনমন্ত্রী
আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠানো হয়েছে।
তিনি বলেন, মানবিক দিক বিবেচনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুই শর্তে তাকে মুক্তি দেওয়ার এ সিদ্ধান্ত নেওয়া হয়। খালেদা জিয়া বাসায় থেকে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না- এমন শর্তে তাকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিএনপি চেয়ারপারসন ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ ‘জিয়া চ্যারিটেবল ট্রাস্ট’ দুর্নীতি মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে বন্দি ছিলেন খালেদা জিয়া।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রথমে তার পাঁচ বছরের কারাদণ্ড হলেও পরে উচ্চ আদালত তার শাস্তি বাড়িয়ে ১০ বছর করে। অন্য দিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাতেও তার সাত বছরের কারাদণ্ড হয়। পরে পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালের প্রিজন সেলে রাখা হয়েছিল। গত বছরের এপ্রিল থেকে তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D