অ্যাড. সুমনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির মানববন্ধন

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৬

Manual1 Ad Code

ষড়যন্তমূলকভাবে একটি হত্যা মামলায় অ্যাডভোকেট খলিলুর রহমান সুমনকে আসামি করার প্রতিবাদে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, সিলেট জেলার উদ্যোগে সোমবার (১৭ অক্টোবর)  বেলা ২টায় জেলা পরিষদ ভবনের সামনের রাস্তায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

সিলেট জেলাা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন।

বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম সমিউল আলম, সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, ব্যারিস্টার আরশ আলী অ্যডভোকেট, অ্যাড. বেদানন্দ ভট্টাচার্য্য, অ্যাড. রাজ উদ্দিন, অ্যাড. আব্দুস সহিদ, অ্যাড. সনতু দাস, অ্যাড. দেবতোষ দেব, অ্যাড. নিতু কান্ত দাস, অ্যাড. হুমায়ূন রশিদ সুয়েব, অ্যাড. শহীদুল ইসলাম, অ্যাড. ফজলুর রহমান শিপু, অ্যাড. মনির উদ্দিন, অ্যাড. বিদ্যুৎ দাস বাপন প্রমুখ।

Manual6 Ad Code

মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে এর সাথে জড়িত প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করার সাথে সাথে নিরপরাধ অ্যাডভোকেট খলিলুর রহমান সুমনকে হয়রানিমূলক এই মামলা হতে অব্যাহতি দানের বিষয়ে যথাযথ ভূমিকা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code