সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় চা-পাতাসহ আটক ১

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

সিলেটে ৮ লাখ টাকার ভারতীয় চা-পাতাসহ আটক ১

সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চা-পাতাসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় মো. তোফায়েল (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন সাহেব বাজার কান্দিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) অর্জুন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে ধোপাগুল থেকে সাহেব বাজারগামী পাকা সড়কে, জনৈক দুদু মিয়ার বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ম-১৪-০০৩৮ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যান আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে গাড়িটি থেকে ৪০ বস্তায় মোট ২ হাজার কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করা হয়। উদ্ধার করা চা-পাতার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত মো. তোফায়েল সিলেটের ওসমানীনগর থানার উনিশ মাইল (কলারাইল) এলাকার আলাউর রহমান ও হোসনে আরা বেগমের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর সাগরদিঘীরপাড় এলাকার ময়না মিয়ার বাসায় থাকেন।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে

পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট