সিলেটে সোয়া ১১ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিসসহ আটক ১

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

সিলেটে সোয়া ১১ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিসসহ আটক ১

সিলেটের শাহপরান (রহ.) থানা পুলিশের অভিযানে ১১ লাখ ২২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি নোহা গাড়ি আটক করা হয়েছে। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফখরুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে শাহপরান (রহ.) থানাধীন বিআইডিসি এলাকার সিলেট-তামাবিল মহাসড়কের সূচনা কমিউনিটি সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মো. মাসুদ মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে একটি নোহা গাড়িতে তল্লাশি করেন। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-চ-১১-৪৪১৫। তল্লাশিকালে গাড়ি থেকে ৩৪৯ পিস ভারতীয় শাড়ি ও ২৫ পিস থ্রি-পিস উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের আনুমানিক মোট মূল্য ১১ লাখ ২২ হাজার টাকা।

এ ঘটনায় আটক ফখরুল ইসলাম (৩০) সিলেটের জৈন্তাপুর উপজেলার ৬ নম্বর চিকনাগুল ইউনিয়নের পানিছড়া এলাকার বাসিন্দা। তিনি ফরিদ উদ্দিনের ছেলে।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় মামলা রুজু করা হয় হয়েছে।।

পরে আটক আসামিকে উদ্ধার করা মালামাল ও গাড়িসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট