বিএনপি নেতা মুন্না হৃদরোগে আক্রান্ত : বাইপাস সার্জারির আগে সবার দোয়া প্রার্থনা

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৬

বিএনপি নেতা মুন্না হৃদরোগে আক্রান্ত : বাইপাস সার্জারির আগে সবার দোয়া প্রার্থনা

নিজাম ইউ জায়গীরদার : সিলেট মহানগর বিএনপির নেতা মন্তাজ হোসেন মুন্না গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সম্প্রতি হৃদরোগজনিত জটিলতার কারণে দীর্ঘ ১০ দিন ‘হার্ট ফাউন্ডেশনে’ ভর্তি থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

​পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৩ তারিখে তাঁকে আবারও হাসপাতালে ভর্তি হতে হবে এবং পরবর্তীতে তাঁর শরীরে বাইপাস সার্জারি (Bypass Surgery) সম্পন্ন করা হবে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তিনি বাসায় বিশ্রামে আছেন।

​আজ এক বার্তায় বিএনপির এই নেতা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য সিলেটবাসীসহ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, মহান আল্লাহর অশেষ রহমতে যেন ওষুধের মাধ্যমে তাঁর হৃদযন্ত্রের রক্তনালীর ব্লক মুক্ত হয়ে যায় এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

​একই সাথে তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য দলীয় নেতাকর্মী ও শুভচিন্তকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট