প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিএনপির কালকের কর্মসূচি স্থগিত

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে বিএনপির কালকের কর্মসূচি স্থগিত

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে পূর্বঘোষিত বুধবারের (১১ মার্চ) বিক্ষোভ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

মঙ্গলবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানিয়েছেন।

কর্মসূচি স্থগিতের বিষয়টি জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বুধবার (১১ মার্চ) খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি স্থগিত করা হয়েছে। খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে তার জামিনের আবেদন করা হয়েছে। তার পরিবারের আবেদন গৃহীত হবে বলে দেশবাসী আশা করে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।