মানবতা ও জনস্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২০

মানবতা ও জনস্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিববর্ষের অনুষ্ঠান পুনর্বিন্যাস

মানবতা ও জনস্বাস্থ্যের কথা চিন্তায় রেখে মুজিব শতবর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পুনর্বিন্যাস করার কথা জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই।

মঙ্গলবার (১০ মার্চ) দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক থাকার জন্য বলেন ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

সেতুমন্ত্রী আরও বলেন, করোনাকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট যে মজুদদারির পাঁয়তারা শুরু করেছে তার বিরুদ্ধে ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে অভিযান শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মদিনে জনসমাগম হয় এমন কর্মসূচি এড়িয়ে দলের পক্ষ থেকে নেওয়া বিভিন্ন নতুন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের।