১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদকে স্মারকলিপি প্রদান করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। রোববার দুপুরে এক বিক্ষোভ মিছিল শেষে ঢাবি ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামানের মাধ্যমে ঢাবির চ্যান্সেলর ও রাষ্ট্রপতিকে এই স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই মর্মে আপনার নিকট আবেদন করছি যে, স্বাধীন বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী ও নারীর ক্ষমতায়নের অন্যতম অগ্রদূত বেগম খালেদা জিয়া। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে , নারী অগ্রগতিতে ভূমিকা রাখা বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের দায়ের করা মিথ্যা মামলার জেরে দীর্ঘ দুই বছর যাবত কারাগারে বন্দী। শারীরিকভাবে তিনি অত্যন্ত নাজুক হয়ে আছেন বলে তার পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানিয়েছেন। কিন্তু আদালতে এই মামলাটি সবদিক বিবেচনায় জামিনযোগ্য হওয়ার পরেও জামিন দেয়া হচ্ছে না। যার ফলশ্রুতিতে তার শারীরিক অবস্থার যেকোন অবনতি ঘটে যাওয়ার আশংকা করছি আমরা।
এমতাবস্থায় আমরা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নারীদের অগ্রগতিতে রাখা বেগম খালেদা জিয়ার অবদান ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে নিঃশর্ত মুক্তির ব্যাপারে আপনার হস্তক্ষেপ কামনা করছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব মো: আমানউল্লাহ আমানের নেতৃত্বে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাবি ছাত্রদলের মো: আবু জাফর, তরিকুল ইসলাম, মিনহাজ আহমেদ প্রিন্সসহ তিন শতাধিক নেতাকর্মী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D