১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০
সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার দুই প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় অপর এক প্রবাসী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সৌদি সময় সকাল ৯টার দিকে এক ভয়াবহ সড়ক দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আমুলি গ্রামের নছিম আলীর ছেলে জাকের আলী (১৯) ও জুড়ী উপজেলার আব্দুল হান্নানের ছেলে আব্দুল মুকিত (২৫)।
নিহত প্রবাসীদের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে কুলাউড়া ও জুড়ী উপজেলার বাসিন্দা ৩ প্রবাসীকে বহনকারী একটি প্রাইভেট কারের চাকা খুলে যায়। এসময় কারটি মারাত্মক দুর্ঘটনা কবলিত হলে ঘটনাস্থলেই জাকের ও মুকিত মারা যান।
এসময় জাকের আলীর প্রবাসী বন্ধু আমুলি গ্রামের উকিল মিয়ার ছেলে শাওন (১৯) গুরুতর আহত হয়েছেন। নিহত ২ প্রবাসীর লাশ ও আহত শাওন রিয়াদের কিং ফাহাদ হাসপাতালে রয়েছেন। রিয়াদের প্রবাসী সূত্রে জানা যায়, আহত শাওনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে সড়ক দুর্ঘটনায় নিহত জাকের আলীর বাড়ীতে মৃত্যুর খবর জানার পর চলছে শোকের মাতম।
নিহত জাকেরের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জাকের আলী আমুলি গ্রামের নাছিম আলীর ২ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সবার বড় ছেলে। মাত্র ৪-৫ মাস আগে পরিবার ও নিজের ভাগ্য বদলের আশায় সৌদি আরবের রিয়াদে যান জাকের আলী। তার মৃত্যুতে পরিবারের স্বপ্ন অধরাই থেকে গেলো। জাকের আলীর বাড়ীতে চলছে শোকের মাতম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D