২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হিটলারের উত্তরসূরী হলো এ যুগের অমিত শাহ। অমিত শাহ ও নরেন্দ্র মোদি মিলে নাগরিক অধিকার আইনের নামে অযৌক্তিক অন্যায় করেছেন। ভারতের কিছু লোক এর প্রতিবাদে সরব হয়েছেন। আমরা ভারতের জ্ঞানী মানুষদের ওপর আস্থা রাখতে চাই।
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কিভাবে এই ঘৃণ্য ব্যক্তিকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ করা হয় বুঝে আসে না উল্লেখ করে তিনি বলেন, আজকে মোদিকে এদেশে আমন্ত্রণ করা মানে শেখ মুজিবকে অপমান করা।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ বলেন, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে কিভাবে এই ব্যক্তিকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ করে আমরা বুঝি না। আজকে মোদিকে এদেশে আমন্ত্রণ করা মানে শেখ মুজিবকে অপমান করা। শেখ মুজিবের প্রতি অসম্মান প্রদর্শন করা। আমরা বঙ্গবন্ধুর প্রতি অসম্মান মেনে নিতে পারি না। আমরা আশা করছি আমাদের প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ প্রত্যাহার করে নিবেন। আমন্ত্রণ প্রত্যাহার না করলে এদেশের জনগণ বাধ্য হবে ‘নরেন্দ্র মোদি ফিরে যাও’ আন্দোলনে যাবে।
খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে জাফরুল্লাহ বলেন, গণতন্ত্রের নেত্রী আজকে বিচার পায় কিনা আমরা দেখতে চাই। খালেদা জিয়ার স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমি আশা করছি তারা জামিন দিবেন। বঙ্গবন্ধুকে সম্মান করলে আজকে দায়িত্ব হবে মানবিক দিক বিবেচনা করে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দেয়া। দেশে চিকিৎসা কিংবা বিদেশে চিকিৎসা এটা তার ব্যাপার। কিন্তু এই মুহূর্তে তার একমাত্র চিকিৎসা উন্মুক্ত আলো বাতাস। বিচারকরা খালেদা জিয়াকে দেখলেই বুঝতে পারবেন যে তার জামিন অত্যাবশ্যক।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও-এর সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক আসাদ খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, সংগঠনের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক আনোয়ার, রুবেল আকন্দ, কবির হোসেন জিহাদী, রায়হানুল ইসলাম রাজু, রাম সাহা প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D