২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
বর্তমানে এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আইনজীবী জনতার ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। আইনজীবী ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে আসবে। যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও নড়াইল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এ চার জেলায় গত ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সম্মেলনের মধ্যদিয়ে আইনজীবী ফোরামের কমিটি গঠন করা হয়।
২৫ ফেব্রুয়ারি যশোর জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম, বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত, আইনজীবী ওয়াহিদুজ্জামান দীপু, রফিকুল ইসলাম মন্টু, শামীম-উল হাসান অপু প্রমুখ।
সম্মেলনে যশোর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি নির্বাচিত হন এডভোকেট আবু মোর্তজা ছোট এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট আমিনুর রহমান। মেহেরপুর জেলার সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট রহমত উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মারুফ আহম্মদ বিজন। অপরদিকে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাইদ মাহমুদ শামীম রেজা ডালিম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। আর নড়াইল জেলা আইনজীবী ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন আইনজীবী এস এম আব্দুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আরিফুজ্জামান লিটু।
সম্মেলনে বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল বলেন, বর্তমানে এই কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আইনজীবী জনতা ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারে। তিনি বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার নেই। কিন্তু আমরা বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা চালু রেখেছি। আইনজীবীরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করছেন। তিনি বলেন, দেশের আইনের শাসন ফিরিয়ে আনতে ও বেগম খালেদা জিয়াকে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। এক্ষেত্রে আইনজীবীরাই সবচে’ বড় ভূমিকা রাখতে পারে। আইনজীবীরা যদি ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামে তা হলে এই কর্তৃত্ববাদী সরকারের পতন হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D