৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২০
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলের মুক্তির বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট আইন রয়েছে। প্যারোলে মুক্তি পেতে কোথায় কীভাবে দরখাস্ত করতে হবে, আইনে তা পরিষ্কারভাবে বলা রয়েছে।
রবিবার (১৬ ফেব্রয়ারি) রাজধানীতে একটি হোটেলে বাংলাদেশের নাগরিক সমাজ সংস্থাগুলোর জন্য প্রণীত আইনবিষয়ক ম্যানুয়ালের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, প্যারোলে মুক্তির বিষয়টি প্রফেশনাল করতে আইনি পথে চলতে হবে। তাই প্যারোলে মুক্তির দরখাস্ত এবং সব নিয়ম মানার পরই সরকার চিন্তা-ভাবনা করতে পারে। দরখাস্ত বা এরকম কিছু না পাওয়ার পর্যন্ত হাওয়ার ওপরে কথা বলার প্রয়োজন নেই।
অনুষ্ঠানটির আয়োজক আন্তর্জাতিক অলাভজনক আইনকেন্দ্র (আইসিএনএল)। শারমিন খান অনুষ্ঠানের সমন্বয়ক ও সঞ্চালক ছিলেন। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ও বাংলাদেশে ডিএফআইডির সিনিয়র গভার্নেন্স অ্যাডভাইজার ও গভার্নেন্স টিম লিডার আইসলিন বাকের বিশেষ অতিথি ছিলেন।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম আবদুস সালাম ও সংরক্ষিত আসনের এমপি আরমা দত্ত অনুষ্ঠানে প্যানেল আলোচক ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D