২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২০
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। তারা এখন বিদেশীদের কাছে নালিশ করতে শিখেছে। বিএনপি এখন নালিশ পার্টি। বিদেশীদের কাছে নালিশ করে কোন ফল হবে না।
বুধবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, মুজিব বর্ষে সম্প্রদায়িকতার বিষবৃক্ষকে উপড়ে ফেলতে হবে। আমরা কোনো অপশক্তিকে এই বাংলার মাটিতে ক্ষমতায় দেখতে চাই না। তারা আর কোনোদিন ক্ষমতায় বসতে পারবে না। বিএনপি এখন আন্দোলনেও হারে নির্বাচনেও হারে। সব কিছুতে হেরে গিয়ে তারা এখন আবোল-তাবোল বলছেন।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের নেতা হবে দুঃসময়ের নেতাকর্মীরা।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন এমপি, আ ফ ম বাহাউদ্দিন নাসিম এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ, শেখ সালাউদ্দিন জুয়েল এমপি, মীর্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, মেয়র কামাল হোসেন শেখ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির।
সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে ভবেন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখের নাম ঘোষণা করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D