৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৯
নানা আয়োজনে সিলেটে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বর্তমান ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্মগ্রহণ করেন। সারা পৃথিবীর কোটি কোটি খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে দিনটি পবিত্র ও আনন্দের।
বড়দিন উপলক্ষে নগরীর নয়াসড়কস্থ প্রেস ব্রিটারিয়ান চার্চ আলোকসজ্জাসহ সাজানো হয়েছে বর্ণিল সাজে। গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন করে।
বুধবার ভোরে ক্যারলস গানের (ধর্মীয় সংগীত) মাধ্যমে বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সকাল ১০টায় চার্চে শোনানো হয় ধর্মবাণী। সাড়ে ১০টায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এরপর সকাল সাড়ে ১১ টায় কাটা হয় বড়দিনের কেক। এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্র্রমুখ।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। রাতে যিশু খ্রিস্টকে স্মরণ করে প্রার্থনা করা হবে। এতে বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হবে।
চার্চের ফাদার ডিকন নিঝুম সাংমা জানান, বড়দিন হলো বড় হওয়ার দিন। বড়দিন উৎসবের জন্য আধ্যাত্মিক প্রস্তুতি, অন্তরের প্রস্তুতি এবং বাহ্যিক অনেক প্রস্তুত্তি নেয়া হয়েছে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে উৎসবটি হয়ে উঠবে সার্বজনীন এমনটি আশা করেন তিনি।
এদিকে বড়দিনে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ। নয়াসড়কস্থ প্রেস ব্রিটারিয়ান চার্চে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D