৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০১৯
মুজিববর্ষ উপলক্ষে ‘পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় কুলাউড়া শহরে অপ্রয়োজনীয় পোস্টার, সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার ফেস্টুন উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম ফরহাদ চৌধুরী কুলাউড়া পৌরসভার সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও বলেন, কুলাউড়া পৌর শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্য এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। যতদিন পর্যন্ত এ রকম অবৈধ পোস্টার, ব্যানার ও বিলবোর্ড থাকবে ততদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার ফোর্স ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D