এমপি এহিয়াকে আহবায়ক করে সিলেট মহানগর জাপার কমিটি অনুমোদন

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৬

Manual5 Ad Code

জাতীয় পার্টির সিলেট মহানগর শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০-১ -এর (ক) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

Manual1 Ad Code

দলের কেন্দ্রীয় এই আদেশ ইতিমধ্যে কার্যকর করা হয়েছে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Manual1 Ad Code

গত ৮ অক্টোবর এই আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে বলেও জানানো হয়েছে।

Manual4 Ad Code

কমিটিতে সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে আহবায়ক ও আব্দুল হাই কাইউমকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিকে অনুমোদনের তারিখ হতে তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তরে জমা দেবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code