কানাইঘাটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

কানাইঘাটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামে একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সৈয়দ আহমদ শারীফ (২২) উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মিকিরপাড়া গ্রামের মৃত কুটু মনির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) সকালে শারীফের মা বাড়ির পাশের একটি গাছের মগডালে গলায় রশি পেঁচানো অবস্থায় ছেলেকে ঝুলতে দেখেন। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিনকে জানান। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় গাছের মগডাল থেকে মরদেহটি উদ্ধার করে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, মিকিরপাড়া গ্রামের একটি গাছ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট