মিশিগানে বড়লেখা সোসাইটির কমিটি গঠন

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২৬

মিশিগানে বড়লেখা সোসাইটির কমিটি গঠন

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বসবাসরত বড়লেখাবাসীদের সংগঠন বড়লেখা সোসাইটি অব মিশিগান-এর প্রাথমিক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংগঠনের সিনিয়র উপদেষ্টা আব্দুল কুদ্দুস আবুর সভাপতিত্বে এবং আসাদ উদ্দিন জবলুর উপস্থাপনায় এ কমিটি গঠন করা হয়।

সভায় উপদেষ্টা ও সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের কার্যক্রম সুষ্ঠু, সুসংগঠিত ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে ১০ সদস্যবিশিষ্ট প্রাথমিক কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সমাজসেবী হাবিবুর রহমানকে সভাপতি, প্রভাষক মুহাম্মদ মুহিবুর রহমানকে সাধারণ সম্পাদক, নাসির উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, দেলোয়ার হোসেনকে সহ-সভাপতি, আব্দুর রহিমকে সহ-সাধারণ সম্পাদক, আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, খালেদ আহমেদ এপলুকে সহ-সাংগঠনিক সম্পাদক, নাজমুল ইসলাম বাবুলকে কোষাধ্যক্ষ, আশরাফুল ইসলাম পাপ্পুকে প্রচার সম্পাদক এবং মনজুর আহমেদকে সহ-প্রচার সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় বক্তারা বলেন, বৃহত্তর বড়লেখাবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণে বড়লেখা সোসাইটি অব মিশিগান একটি শক্তিশালী, স্বচ্ছ ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং প্রবাসে বসবাসরত বড়লেখাবাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং তাঁদের সফল নেতৃত্বে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট