প্রহসনের বিচারের বিরুদ্ধে জনগন আজ ঐক্যবদ্ধ : মিফতাহ সিদ্দিকী

প্রকাশিত: ১০:০৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৬

Manual7 Ad Code

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কালাসপ্রাপ্ত রায়কে আপিলের নামে সরকারী নির্দেশে সাজা প্রদানের বিরুদ্ধে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে মহাগনগর বি.এন.পির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল তাৎক্ষনিক ভাবে বের করা হয়। মিছিলটি নগরির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌহাট্টা পয়েন্ট গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বি.এন.পির সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী বলেন দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যার্থ হয়ে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার যখন দেশে জঙ্গী নির্মুলে এবং সামাজিক বিনির্মানে জাতীয় ঐক্যর প্রয়োজন। ঠিক তখনই দেশকে বিভ্রান্ত করে দূর্বল করার উদ্দেশ্যে এবং জনগনের দৃষ্টিতে ভিগ্ন খাতে প্রতহিন্ন করার হীন মানসিকতায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে আফিল বিভাগের নাম করে ষড়যন্তমূলকভাবে সাজা প্রদান করা হয়।
অবিলম্বে এই সাজানো সাজা রহিত করা না হলে দেশবাসিকে সাথে নিয়ে এর সমুচিত জবাব দেওয়া হবে। জনগন এরই মাঝে এই মিথ্যা ষড়যন্ত্রমূলক রায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি অবিলম্বে প্রহসনের এই রায় প্রত্যাহার না করলে জনগনকে সাথে নিয়ে এই সরকারের পতন ঘন্টা বাজিয়ে দেওয়া হবে বলে হুশীয়ারী উচ্চারন করেন।

Manual8 Ad Code

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা শামীম মজুমদার, সেলিম আহমদ মাহমুদ, আলাউদ্দিন আলাই, হাবিবুর রহমান হাবিব, বদরুল ইসলাম আজাদ, মন্তাজুর রহমান মুন্না, আজাদুর রহমান আজাদ, মনজুর হোসেন মজনু, সোহেল আহমদ, হোসেন আহমদ রুহুল, আলতাফ হোসেন টিটু, কাওসার হোসেন রকি, হোসেন খান ইমাদ, সাইফুল সাহ, মুহিত আহমদ, মামুনুর রশিদ মামুন, এনামুল ইসলাম লায়েক, সৈয়দ শায়খুন হক, মাহমুদুল হাসান, সুমন আহমদ, আবিদ খান, মোঃ মস্তফা সরকার, মোঃ সাহিন আহমদ, মোঃ শামিম আহমদ, সালেক আহমদ কালন, মোঃ আল মামুন শুভ, মোঃ রোমন, মোঃ বাবুল আহমদ, মোঃ রাজিব আহমেদ, মোঃ জাহাঙ্গীর, মোঃ সারফান আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code