১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০১৯
১৫ ডিসেম্বর ২০১৯, রোববার : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসষ্টেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করতে চাইলে কামারখালী পয়েন্টে পুলিশ বাধাঁ দেয়। পরে বাঁধা অতিক্রম করে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক পয়েন্টে গিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, “আমরা যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করতে চাই, তারেক রহমান’কে যদি দেশে ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ত্যাগ স্বীকার করে রাজপথে এসে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন করতে হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদে সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সভাপতি এডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরেনুর আলী, আ ত ম মিসবাহ, এডভোকেট আব্দুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক মোঃ নূও হোসেন, এডভোকেট জিয়াউর রহীম শাহিন, এডভোকেট আমিরুল হক, জুনাব আলী, শোয়েব আহমদ, কাজী নাসিম উদ্দিন লালা, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা যুবদল সেক্রেটারী এডভোকেট কয়েস আহমদ, জেলা ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিন, যুগ্ম-সম্পাদক শাহ মোঃ ফরহাদ ও সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য রাজপথে আছি এবং রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D