অসুস্থ বিএনপিনেতা আফরোজ চেয়ারম্যানের শয্যাপাশে দলীয় নেতৃবৃন্দ

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০১৯

অসুস্থ বিএনপিনেতা আফরোজ চেয়ারম্যানের শয্যাপাশে দলীয় নেতৃবৃন্দ

৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার : সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক চেয়ারম্যান, বৃহত্তর সিলেটের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব আফরোজ মিয়া অসুস্থ।

ইনফেকশন ভোকাল কর্ড রোগে আক্রান্ত হয়ে কণ্ঠস্বর বসে যাওয়ার কারনে তিনি ভারতের দিল্লী অ্যাপোলো হাসপাতালে দীর্ঘ ২মাস ১০ দিন চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে অনেকটা ভাল হয়ে গত সপ্তাহ নিজ বাড়িতে ফিরেন, চেকআপ করার জন্য আবার আগামী ১০ জানুয়ারির মধ্যে ভারত যাবেন।  অসুস্থ সাবেক চেয়ারম্যান আফরোজ মিয়া’র ছেলে যুক্তরাজ্য প্রবাসী শহীদ আহমদ শাহেল ও সাব্বির আহমদ সোহেল সিলেটবাসী এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীর কাছে রোগমুক্তির জন্য দোয়া কামনা করেছেন।

এদিকে অসুস্থ এই প্রবীণ নেতাকে দেখতে শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে তার ইসলামপুর ভাটপাড়াস্থ বাড়িতে যান সিলেট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার। তার সঙ্গে ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-যুব বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, সাহেদ আহমদ, রফিক উদ্দিন, আব্দুর রকিব মুস্তাক, আব্দুল মুকিত সুমেল, হাবিবুর রহমান হাবিব, মোঃ শওকত আলী, আমির হোসেন, ফয়সল আহমদ, আজহার চৌধুরী, বেলাল আহমদ, শিপন চন্দ, আব্দুল মন্নান প্রমুখ। নেতৃবৃন্দ দীর্ঘসময় অসুস্থ আফরোজ মিয়ার পাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশুরোগমুক্তি কামনা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট